প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ৫:০৭:০৪ অনলাইন সংস্করণ
কঙ্গোতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে “আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা” ঘোষণা করেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, কঙ্গোর ইতুরি প্রদেশে শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং সংক্রমণ প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলের কারণে ভাইরাসটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এদিকে আক্রান্তদের দ্রুত আইসোলেশনে নেওয়া, সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।










