তালা

দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন হাসানুর রহমান হাসান

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০৯:১০ অনলাইন সংস্করণ

 

প্রেস বিজ্ঞপ্তি:
স্বাধীনতাই আমাদের শক্তি শ্লোগানে’ পাঠক নন্দিত দেশের প্রথম সারির জনপ্রিয় জাতীয় “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন পাটকেলঘাটা থানার হাসানুর রহমান হাসান। ১৫ই সেপ্টেম্বর জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কার্যালয়ে অত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান কর্তৃক তাকে নিয়োগের মাধ্যমে পত্রিকার পরিচয়পত্র ও বুম বুঝিয়ে দেন।

হাসানুর রহমান হাসান এর আগে বাংলাদেশ সরকারের অনুমোদিত জনপ্রিয় স্যাটেলাইট আনন্দ টেলিভিশন এ সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।

পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের মো: মোসলেম সরদারের ছোট পুত্র হাসানুর রহমান হাসান সাতক্ষীরা সরকারি কলেজ থেকে একাউন্টিং এ অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সাংবাদিকতা ও মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক কাজের সাথে জড়িত আছেন।

নতুন কর্মস্থল ও পেশাগত দায়িত্ব পালনের জন্য হাসানুর রহমান হাসান বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, মানব সেবার অন্যতম মাধ্যম মনে করি এবং সাংবাদিকতার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রেখেই চলতে পারি তাহার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আরও খবর