সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা।। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

  প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ১:২২:৩৬ অনলাইন সংস্করণ

শেখ কামরুল ইসলাম:

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে সভায় সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধাঃ সম্পাদক রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন-সাধাঃ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ইয়ারব হোসেন, গোলাম সরোয়ার, মোঃ রবিউল ইসলাম, ইব্রাহিম খলিল, এম ঈদুজ্জামান ইদ্রিস, হাফিজুর রহমান, ডিএম কামরুল ইসলাম, মীর মোস্তফা আলী, এসকে কামরুল হাসান, অমিত কুমার ঘোষ, শাহজাহান আলী মিটন, শেখ কামরুল ইসলাম, মোঃ মামুন হোসেন প্রমুখ। এসময় প্রেসক্লাবের অণ্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সাধারণ সভায় বার্ষিক বনভোজন, কল্যাণ ফান্ড গঠন, লাইব্রেরী স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রেসক্লাবের চলতি মেয়াদের মে মাস পর্যন্ত আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান। সভায় প্রেসক্লাবের সকল সদস্যকে জুন ২০২৬ মাসের মধ্যে বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শেষে সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন (প্রেস বিজ্ঞপ্তি)।

আরও খবর